কুড়িগ্রাম-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে মশাল মিছিল
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫ | ২৩:৪৯
কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাইফুর রহমান রানার মনোনয়ন পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে মশাল মিছিল করেছেন ড্যাবের যুগ্ন মহাসচিব ডা. ইউনুছ আলীর সমর্থকরা।
শুক্রবার রাত ১০টার দিকে জেলার নাগেশ্বরী-ফুলবাড়ী সড়ক অবরোধ করে এই প্রতিবাদ জানানো হয়।
শুরুতে মশাল মিছিলটি নাগেশ্বরীর নেওয়াশী ইউনিয়নের লালস্কুল মোড় থেকে শুরু করে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে নাগেশ্বরী-ফুলবাড়ি রাস্তা অবরোধ করে।
প্রতিবাদ শেষে বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা জার্সাস এর যুগ্ন আহ্বায়ক আইয়ুব আলী অর্ণব, নাগেশ্বরী ইঞ্জিনিয়ারস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ওসমান গনি, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম, পৌর শাখা ছাএদলের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান বেলাল প্রমুখ।
- বিষয় :
- কুড়িগ্রাম
- মশাল মিছিল
- সড়ক অবরোধ
