ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘তাঁর কাছে গোটা মাধবপুর, চুনারুঘাট একটা পরিবার’

‘তাঁর কাছে গোটা মাধবপুর, চুনারুঘাট একটা পরিবার’
×

হবিগঞ্জের মাধবপুরে শাহজিবাজার ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ। শনিবার বিকেলে শাহজিবাজার বড় মাঠে সমকাল

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫ | ০৭:৪৯

| প্রিন্ট সংস্করণ

‘নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার কান্ডারি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকো ছিলেন এক নিভৃতচারী অমর ক্রীড়াশিল্পী। দেশের ক্রীড়াঙ্গনকে তিনি ঢেলে সাজিয়েছিলেন একজন সুদক্ষ ক্রীড়াশিল্পীর মতো। খেলার মাঠ জীবনযুদ্ধে লড়াকু যোদ্ধা ও রাষ্ট্র ব্যবস্থাপনার ক্ষেত্রে সুদক্ষ নেতা গড়ে তোলার আদর্শ পটভূমি বলে বিশ্বাস করতেন তিনি। আজকের এই তোমাদের মাঝে সেই ক্ষণজন্মা ক্রীড়াশিল্পীর ছটা দেখি আমরা।’ 

শাহজিবাজার ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে এভাবেই নিজের অভিব্যক্তি তুলে ধরেন সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ। গতকাল শনিবার বিকেল ৩টায় শাহজিবাজার বড় মাঠে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ওই টুর্নামেন্টের পর্দা ওঠে।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ ইশতিয়াক বলেন, যুবসমাজ আজ বন্ধুর পথ পাড়ি দিচ্ছে। খেলাধুলা থেকে দূরে সরে যাওয়ায় বেড়েছে মাদক, অপরাধ ও নৈতিক অবক্ষয়। যদি মাঠগুলো আবার প্রাণ ফিরে পায়, খেলোয়াড়রা নিয়মিত চর্চার সুযোগ পায়, তবে তরুণরা আবারও সঠিক পথে ফিরে আসবে। দেশের যুবারা বিশ্ব ক্রীড়াঙ্গন মাতাবে।

রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন তুলে ধরে তিনি বলেন, দেশে রাজনৈতিক কালো অধ্যায়ের অবসান ঘটেছে। অতীতে অস্থিরতা ও হস্তক্ষেপের কারণে ক্রীড়াক্ষেত্রে তরুণদের অংশগ্রহণ কমে গিয়েছিল। এখন পরিবর্তনের নতুন সময়ে খেলাধুলা যেমন জরুরি, তেমনি যুবকদের রাজনৈতিকভাবে সচেতন হওয়াও দরকার।
হবিগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সম্পর্কে সৈয়দ ইশতিয়াক বলেন, তিনি শুধু একটি পরিবারের অভিভাবক নন। তাঁর কাছে গোটা মাধবপুর-চুনারুঘাট একটা পরিবার। জেলা বিএনপির সাবেক কান্ডারি সৈয়দ মো. ফয়সল মানুষের কল্যাণে নিবেদিত। তাঁর বিজয়ে এই দুই উপজেলার প্রতিটি মানুষের বিজয় নিশ্চিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান।

 

আরও পড়ুন

×