ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি
×

যশোর অফিস

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫ | ১২:৩৪

অন্যান্য ডিপ্লোমাধারীদের মতো ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দুইঘণ্টা কর্মবিরতি পালন করেছেন। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত যশোর জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে সরকারি-বেসরকারি মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা এতে অংশ নেন।

যশোরে কর্মবিরতি চলাকালে আন্দোলনকারীরা যশোর জেনারেল হাসপাতাল চত্বরে অবস্থান কর্মসূচিও পালন করেন।

এ সময় নেতৃবৃন্দ বলেন, সরকারি অন্যান্য বিভাগের ডিপ্লোমা ডিগ্রিধারীরা দশম গ্রেডের সুবিধা ভোগ করলেও বঞ্চিত রয়েছে স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে দীর্ঘদিন দেন দরবার করা হলেও ফাইল ফেলে রাখা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ফলে বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন তারা। দাবি পূরণ না হলে আগামী ৩ ডিসেম্বর থেকে বৃহত্তর কর্মসূচিতে যাবেন।

আরও পড়ুন

×