মোটরসাইকেল-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল স্বামী-স্ত্রীর
প্রতীকী ছবি
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫ | ১৬:৪২ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৫ | ১৭:০৬
দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কে কমোর রাইস মিল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বীরগঞ্জ উপজেলার মহুগাঁও গ্রামের কসমেটিকস ব্যবসায়ী তারিনী বর্মণ (৩৫) ও তার স্ত্রী ইতি রানী (২৮)।
পুলিশ জানায়, সকালে তারিনী ও তার স্ত্রী ইতি মোটরসাইকেলে বাজারের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তারিনী বর্মণ নিহত হন। গুরুতর আহত হন তার স্ত্রী ইতি। তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
বীরগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ট্রাক্টর ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।
