ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

সিএমপির তিন থানার ওসির রদবদল

সিএমপির তিন থানার ওসির রদবদল
×

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫ | ১৮:৪১

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সদরঘাট, চান্দগাঁও ও ডবলমুরিং থানার ওসি পদে রদবদল করা হয়েছে। এর মধ্যে সদরঘাট ও ডবলমুরিং থানায় নতুন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বুধবার বিকেলে সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদলের তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, সদরঘাট থানার ওসি মুহাম্মদ আরিফুর রহমান, চান্দগাঁও থানার ওসি জসিম উদ্দিন এবং ডবলমুরিং থানার ওসি জামির হোসেন জিয়াকে সিএমপির লাইনওয়ারে বদলি করা হয়েছে।

এদিকে বায়েজিদ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মো. মাহফুজ হাসান সিদ্দিকীকে সদরঘাট থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সিএমপির পুলিশ প্রসিকিউশন বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. নুর হোসেন মামুনকে চান্দগাঁও থানার ওসি এবং পাহাড়তলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন খাঁনকে ডবলমুরিং থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন

×