ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী
×

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রায় শিক্ষক ও শিক্ষার্থীরা- সমকাল

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬ | ০৭:৩৪

| প্রিন্ট সংস্করণ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) স্বনামধন্য বিভাগ ‘গণযোগাযোগ ও সাংবাদিকতা’র ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদযাপিত হয়েছে। বুধবার দুপুরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মামুদ ভবনের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান এবং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

বিভাগীয় প্রধান তাবিউর রহমান প্রধান সীমিত পরিসরের আয়োজনে সন্তোষ প্রকাশ করে বিভাগের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তবে দীর্ঘদিনের ‘মিডিয়া ল্যাব’ সমস্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ল্যাব থাকলেও তা চালুই হয়নি। প্রশাসনকে বারবার জানানো হলেও কোনো অগ্রগতি নেই। আশা করি, দ্রুতই এটি চালু হবে।’ ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের পর বিভাগীয় নির্বাচন অনুষ্ঠান বিষয়ে তিনি আশাবাদী।
শিক্ষার্থীরা বিভাগটির অগ্রযাত্রায় গর্ব করলেও ল্যাব সংকটের দ্রুত সমাধান চেয়েছেন। শিক্ষার্থী সালমা আক্তার প্রত্যাশা করেন, এই বিভাগ থেকে দক্ষ সাংবাদিক তৈরি হয়ে আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করবে। প্রক্টর অধ্যাপক ড. ফেরদৌস রহমান বলেন, ‘এটি একটি মাল্টিডিসিপ্লিনারি বিভাগ। অতীতের সবকিছু ভুলে নতুন উদ্যমে বিভাগটি এগিয়ে যাক, এটাই কাম্য।’
 

আরও পড়ুন

×