ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

তারেক রহমান বুধবার বরিশালে যাচ্ছেন, ব্যাপক জনসমাগমের প্রস্তুতি বিএনপির 

তারেক রহমান বুধবার বরিশালে যাচ্ছেন, ব্যাপক জনসমাগমের প্রস্তুতি বিএনপির 
×

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৬:৩৩ | আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৬ | ১৬:৩৭

২০ বছর পর বুধবার বরিশালে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নগরের বেল্স পার্ক মাঠে বিএনপির বিভাগীয় নির্বাচনী সমাবেশে বক্তৃতা করবেন তিনি। 

সোমবার দুপুরে মহানগর ও জেলা বিএনপি সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, তারেক রহমানের সমাবেশে বরিশালে স্মরণকালের সবচেয়ে বড় জনসমাগম হবে। বিভাগীয় সাগংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। 

তিনি জানান, বেলা ১১টায় হেলিকপ্টারে তারেক রহমান বরিশালে পৌঁছাবেন। বেলা ১২টায় সমাবেশ শুরু হবে। বিভাগের ৮টি সাংগঠনিক টিম সমাবেশ সফল করতে কাজ করছে। সমাবেশস্থল সাধারণ মানুষে পরিপূর্ণ হয়ে যাবে। 

বরিশাল মহানগর ও জেলা বিএনপির মতবিনিময় সভা

সাংবাদিকদের প্রশ্নে বিএনপি নেতারা বলেন, নির্বাচন নিয়ে নানা শঙ্কা রয়েছে। একটি দল নারীদের বিষয়ে আপত্তিকর মন্তব্য করছে। বিকাশ নম্বর নিচ্ছে। তারা পরিবেশ উপ্তত্ত করতে নানা ষড়যন্ত্র করছে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, জেলা আহ্বায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব আবুল কালাম শাহিন।
 

আরও পড়ুন

×