ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আইজীবীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

আইজীবীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা
×

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:০০

চট্টগ্রামে জুয়েল দাশ নামে এক আইনজীবীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। আজ সোমবার চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানায় মামলাটি করেন ৪০ বছর বয়সী এক নারী। মামলার বাদী চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকার এবং আসামি জুয়েল দাশ নগরীর কোতোয়ালী থানার সাবেরিয়ার প্যারাগন সিটির পাশের বিল্ডিং সিপিডিএল আইরিশ ৩সি ফ্ল্যাটের বাসিন্দা। 

মামলার এজাহারে দাবি করা হয়, আইনজীবী জুয়েল দাশের সঙ্গে ওই নারীর পরিচয় চট্টগ্রাম আদালতে। জমি সংক্রান্ত একটি মামলা নিয়ে ওই নারী আদালতে গিয়েছিলেন। পরবর্তীতে জুয়েল দাশের সঙ্গে ২০২৫ সালের জুন থেকে তার সুসম্পর্ক গড়ে উঠে। এরপর থেকে আসামির সঙ্গে তার প্রায়ই ফোনে কথা হতো এবং তারা দেখা করেন। একপর্যায়ে জুয়েল দাশ ওই নারীকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু ভিন্ন ধর্মাবলম্বী হওয়ায় প্রস্তাব প্রত্যাখ্যান করেন ওই নারী। পরবর্তীতে ধর্মান্তরিত হয়ে বিয়ে করবেন বলে ওই নারীকে প্রতিশ্রুতি দেন। ২০২৫ সালের ৯ ডিসেম্বর আসামির অনুরোধে ওই নারী কোতোয়ালী থানাধীন নন্দনকাননস্থ পুলিশ প্লাজায় তার সঙ্গে দেখা করতে যান। সেখানে আবারও বিয়ের করার প্রতিশ্রুতি দিয়ে নন্দনকাননস্থ হোটেল রোজ গার্ডেন আবাসিকের সপ্তম তলার কক্ষে জুয়েল ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক উপস্থাপন করেন। এরপর থেকে ভুক্তভোগী আসামিকে বারবার বিয়ের তাগিদ দিলেও জুয়েল বিষয়টি অস্বীকার করেন এবং আর যোগাযোগ না করতে বলেন।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালী থানার এসআই এহেছান মাহাবুব বলেন, আমরা আসামিকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি। এ বিষয়ে সমকালের পক্ষ থেকে আসামি জুয়েল দাশের ফোনে কল করলে নম্বর বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুন

×