ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
×

হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধ পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে -সমকাল

হিলি (দিনাজপুর) সংবাদদাতা

প্রকাশ: ১৪ আগস্ট ২০২০ | ২১:৫৯

আজ শনিবার বাংলাদেশে জাতীয় শোক দিবস। আর অন্যদিকে ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস। এ উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধ পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম। এছাড়া বন্দরের বেসরকারি ওয়্যার হাউজ পানামা পোর্টের অভ্যন্তরে পণ্য উঠা-নামার কাজও বন্ধ রয়েছে। 

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী আজ। আর অপরদিকে ৭৪তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত। প্রতিবেশি এই দুই দেশের জাতীয় দিবস উপলক্ষে বন্দরের দুই অংশের ব্যবসায়ীরা আজ বন্দরের সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। এ কারণে সকাল থেকে বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রমসহ পণ্য লোড-আনলোড বন্ধ রাখা হয়েছে।রোববার থেকে আবারও যথারীতি শুরু হবে বন্দরের কার্যক্রম।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. সেকেন্দার আলী জানান, করোনা পরিস্থিতির কারণে গত ১৫ মার্চ থেকে হিলি চেকপোস্ট দিয়ে পাসপোর্টে যাত্রী পারাপার সম্পূর্ণ বন্ধ রয়েছে।

আরও পড়ুন

×