ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তথ্যগত ভুল থাকায় ফলাফল বিবরণী জব্দ

তথ্যগত ভুল থাকায় ফলাফল বিবরণী জব্দ
×

নাটোরের লালপুরে তথ্যগত ভুল থাকায় জব্দ করা নির্বাচনী ফলাফল বিবরণী

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬ | ১২:১৮

নাটোর-১ আসনের লালপুরে ভোটকেন্দ্রগুলোতে পাঠানো নির্বাচনী ফলাফল বিবরণীতে তথ্যগত ভুল থাকায় জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে লালপুর উপজেলা নির্বাচন কার্যালয় থেকে এসব জব্দ ও সিলগালা করা হয়।

নাটোর-১ আসনে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির পরিচালক এবং রাজশাহীর যুগ্ম মহানগর দায়রা জজ জাহিদ হাসান এসব ত্রুটিপূর্ণ ফলাফল বিবরণী সিলগালা করেন।

লালপুর উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে, ভোটকেন্দ্রের ভোট গণনা বিবরণী বা রেজাল্ট শিটে স্থানের নামের জায়গায় ছাপাজনিত ভুলে ‘সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়’ লেখা হয়েছিল। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসার পরপরই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।

লালপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা জায়দা খাতুন সমকালকে বলেন, তাদের ১৬ নম্বর ফরমে ক্লারিকেল ভুল ছিল। ভোটকেন্দ্রের ভোট গণনা বিবরণীতে স্থানের জায়গায় ভুলক্রমে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় লেখা হয়েছিল। বিষয়টি নজরে আসায় তৎক্ষণাৎ সেগুলো জব্দ করা হয়। পরে বিচারিক কমিটি সেগুলো সিলগালা করেছে এবং ভোট কেন্দ্রগুলোতে সঠিক ফরম সরবরাহের করা হয়েছে। ভোট সুষ্ঠু হচ্ছে দাবি করে তিনি বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ ভালো।

আরও পড়ুন

×