ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শহীদ মিনারে শ্রদ্ধা

ভাই হত্যার বিচার চাইলেন হাদির বোন মাসুমা

ভাই হত্যার বিচার চাইলেন হাদির বোন মাসুমা
×

ছবি: সমকাল

‎ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬ | ২০:৫০

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঝালকাঠির নলছিটিতে পদযাত্রা, ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র প্রয়াত শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা হাদি অংশ নেন। এ সময় ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি ভাই হাদি হত্যার বিচার দাবি করেন তিনি।

‎শনিবার সকালে নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে মাসুমা হাদির নেতৃত্বে তরুণ-তরুণীরা জড়ো হন। পরে সেখান থেকে পদযাত্রা করে শহরের বাসস্ট্যান্ড হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ভাষা আন্দোলনে শহীদদের পাশাপাশি দেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের আত্মারও মাগফেরাত কামনা করা হয়।

‎এ সময় বক্তব্যে মাসুমা হাদি বলেন, ‘একুশ আমাদের শিখিয়েছে অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করতে। আমার ভাই শরিফ ওসমান হাদি সবসময় ইনসাফের কথা বলেছে। সে বিশ্বাস করত, ন্যায়বিচার ছাড়া রাষ্ট্র শক্তিশালী হতে পারে না। আজ ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার ভাইয়ের হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করছি।’ 

মাসুমা আরও বলেন, ‘আমার ভাই ক্ষমতার রাজনীতি করতে চাননি। তিনি চেয়েছিলেন ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্রীয় সংস্কার, দুর্নীতিমুক্ত প্রশাসন ও মানুষের অধিকার নিশ্চিত হোক। সেই আদর্শ থেকেই তিনি আন্দোলনে ছিলেন। আমরা চাই, তাঁর হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হোক।’ 

আরও পড়ুন

×