ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আত্মসমর্পনের পর জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মো. ইউনুস

আত্মসমর্পনের পর জামিন পেলেন সাবেক এমপি তালুকদার মো. ইউনুস
×

তালুকদার মো. ইউনুস

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯:১১

বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস আদালত থেকে জামিন পেয়েছেন। সোমবার দুপুরে তিনি বরিশাল অতিরিক্ত মহানগর ম্যজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করলে বিচারক এস.এম শরিয়ত উল্লাহ জামিন মঞ্জুর করেন। 

তালুকদার মো. ইউনুসের আইনজীবী আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কাইউম খান কায়সার জানান, তালুকদার মো. ইউনুসের বিরুদ্ধে মাত্র একটি মামলা ছিলো। নগরের ব্রাউন কম্পউন্ড এলাকার সরোয়ার হোসেন নামক এক ব্যক্তি ২০২৫ সালে মহানগরীর কোতোয়ালী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ২০১৭ সালে তাঁকে মারধর করার অভিযোগ করা হয়। এ মামলায় তালুকদার মো. ইউনুসকে হুকুমের আসামি করা হয়েছিলো। সোমবার তিনি আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক মঞ্জুর করেন। 

২০২৪ সালের ৫ আগেস্টের আগে ও পরের ঘটনায় দায়ের হওয়া মামলাগুলোতে তালুকদার ইউনুসকে আসামী করা হয়নি বলে নিশ্চিত করেন অ্যাডভোকেট কায়সার। 
বীর মুক্তিযোদ্ধা তালুকদার মো. ইউনুস ২০০৮ সালের নির্বাচনে বরিশাল-১ আসনে এবং ২০১৪ সালে বরিশাল-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
 

আরও পড়ুন

×