ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়ে বাজল বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ

নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়ে বাজল বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ
×

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬ | ১৯:১৮

নওগাঁয় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ (অডিও) প্রচার করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। 

শনিবার সকালে শহরের সরিষাহাটির মোড় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে একটি ছোট মাইকে এই ভাষণ প্রচার হয়। পরে এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। 

ওই ভিডিওতে দেখা যায়, পরিত্যাক্ত-ভাঙা দলীয় কার্যালয়ের তৃতীয় তলায় ছোট একটি মাইকে প্রচার হচ্ছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ।

তবে মাইকটি কার নেতৃত্বে কখন লাগানো হয়েছে এই বিষয়ে কিছু জানা যায়নি এবং দলের কোনো নেতা-কর্মীকেও সেখানে দেখা যায়নি। পরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে লাগানো মাইকের ভাষণের ভিডিওটি তাদের নিজ নিজ ফেসবুক ওয়ালে পোস্ট করেন।

৭ মার্চের ভাষণের বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, ‘এরকম ঘটনা আমরা শুনছি। জনগণ মাইকটি খুলে নিয়ে চলে গেছে বলে জানতে পেরেছি।’

আরও পড়ুন

×