ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ধোবাউড়ায় বাঁশঝাড় থেকে বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধোবাউড়ায় বাঁশঝাড় থেকে বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার
×
×

বীর মুক্তিযোদ্ধা শেখ হোসেন আলী (এস কে হোসেন)

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ | ১৯:১৬

ময়মনসিংহের ধোবাউড়ায় শেখ হোসেন আলী (এস কে হোসেন) নামে এক বীর মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার দর্শা মন্তনী এলাকায় নিজ বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে তার মরদেহ ঝুলতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা শেখ হোসেন আলীর মতবিরোধ চলে আসছিল। ধারণা করা হচ্ছে, এই ক্ষোভ ও মানসিক থেকেই তিনি এ পথ বেছে নেন।

এ বিষয়ে ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

আরও পড়ুন

×