ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের যাকাত বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের যাকাত বিতরণ
×

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬ | ১৬:১৫

চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের উদ্যোগে ২৪০০ দুস্থ ও অসহায় মানুষের মাঝে ১৫০০ টাকা করে সর্বমোট ৩৬ লাখ টাকা যাকাতের অর্থ বিতরণ করা হয়েছে।

গত শনিবার সকালে পৌর এলাকার কল্যাণপুরে প্রয়াত এরফান আলীর বাসভবন সংলগ্ন চাতালে আয়োজিত অনুষ্ঠানে প্রতিটি পরিবারকে নগদ দেড় হাজার টাকা করে প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব আলম।

বিতরণকালে উপস্থিত ছিলেন এরফান গ্রুপের জেনারেল ম্যানেজার আলহাজ মো. সাইফুল ইসলাম, সিনিয়র ব্যবস্থাপক (মানবসম্পদ) মো. রেজাউল করিম, স্টোর ডেপুটি ম্যানেজার জামাল উদ্দিন, একান্ত সচিব আব্দুল্লাহ আল মামুন ফাহিম,  আব্দুস সামাদ লাট্টু মড়ল, দারুল উলুম জেসামিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মামুনার রশিদ, কৃষি বিভাগের প্রধান নাসরুম মিনাল্লাহ বাচ্চুসহ এরফান গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। যাকাত বিতরণকালে চাঁপাইনবাবগঞ্জ পুলিশের দুটি দল সহায়তা করে।।

এর আগে কার্যক্রমের শুরুতে প্রয়াত চেয়ারম্যান আলহাজ এরফান আলীর রুহের মাগফিরাতে দোয়া করা হয়।

আরও পড়ুন

×