ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

গোর-এ শহীদ ময়দানে লাখো মুসল্লির ঈদ জামাত

গোর-এ শহীদ ময়দানে লাখো মুসল্লির ঈদ জামাত
×

ঈদের ছুটিতে ভ্রমণপিপাসুদের পদচারণায় মুখর উল্লাপাড়ার হাটিকুমরুল নবরত্ন মন্দির প্রাঙ্গণ। কান্তজিউ মন্দিরের আদলে ১৭০৪-১৭২৮ সালে রাজা রামনাথ ভাদুড়ী এটি নির্মাণ করেন। জনশ্রুতি আছে, এর ইট সরিষার তেলে ভেজে তৈরি। ঐতিহাসিক এ নিদর্শন আজও পর্যটকদের প্রধান আকর্ষণ সম

 দিনাজপুর প্রতিনিধি 

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬ | ০৮:০৪

| প্রিন্ট সংস্করণ

লাখো মুসল্লির অংশগ্রহণে এশিয়ার বৃহৎ ঈদগাহ ময়দান দিনাজপুর গোর-এ শহীদে শনিবার সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতে ইমামতি করেন মাওলানা মতিউর রহমান কাসেমী। এতে অংশ নেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন পর্যায়ের মানুষ। 
৫২ গম্বুজের ঈদগাহ মিনারের সামনের ২২ একর আয়তনের ময়দানে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে নামাজ আদায়ের উপযোগী করতে কয়েক দিন ধরেই রোলার দিয়ে সমান করা হয়েছে পুরো মাঠ। মাঠের চারপাশে তৈরি করা হয় ২০টি প্রবেশদ্বার, যাতে মুসল্লিরা নির্বিঘ্নে প্রবেশ করতে পারেন। নিরাপত্তা জোরদারে বসানো হয় তিনটি ওয়াচ টাওয়ার। পুরো এলাকা পর্যবেক্ষণে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। পুরো মাঠ সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়। 

আরও পড়ুন

×