বন্ধুদের সঙ্গে পদ্মায় গোসলে নেমে শিক্ষার্থী নিখোঁজ
আরাফাত হোসেন
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬ | ২২:৪০
মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া এলাকায় পদ্মা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে আরাফাত হোসেন (১৭) নামের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। আজ রোববার দুপুর ২টার দিকে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।
নিখোঁজ আরাফাত শ্রীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। সন্ধ্যা ৭টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, আরাফাত তার তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে নামে। এ সময় হঠাৎ প্রবল স্রোতের মধ্যে পড়ে সে তলিয়ে যায়। সঙ্গে থাকা অন্য তিনজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আরাফাত নিখোঁজ হয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা প্রাথমিকভাবে উদ্ধার চেষ্টা চালালেও তার কোনো সন্ধান মেলেনি। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা ৭টা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
- বিষয় :
- মুন্সীগঞ্জ
- পদ্মা নদী
- নিখোঁজ
