ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

‘হাওয়া মেশিন’ বিস্ফোরণে উড়ে গেছে দোকান, আহত ১

‘হাওয়া মেশিন’ বিস্ফোরণে উড়ে গেছে দোকান, আহত ১
×

ছবি: সমকাল

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬ | ২০:৫৪

গাইবান্ধায় হাওয়া মেশিন বিস্ফোরণে উড়ে গেছে একটি দোকান ও ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের ৩টি ব্যবসা প্রতিষ্ঠান। এ ঘটনায় আহত হয়েছেন দোকানি পাপুল মিয়া। মঙ্গলবার সকালে গাইবান্ধার তুলশীঘাট বাজারে এ ঘটনা ঘটে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, তুলশীঘাট বাজারে ‘মেসার্স পাপুল টায়ার অ্যান্ড ভলকানাইজিং’ নামের দোকানে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে হাওয়া দেওয়ার কাজ করছিলেন পাপুল মিয়া। এ সময় হাওয়া মেশিনটিতে ত্রুটি দেখা দিলে তিনি তা মেরামতের চেষ্টা করেন। এ সময় বিকট শব্দে মেশিনটি বিস্ফোরিত হয়। এর ফলে পাপুল মিয়ার দোকানের চাল উড়ে যায় এবং ঘরটি বিধ্বস্ত হয়। পরে বিস্ফোরিত মেশিনটি ছিটকে পাশের দোকানের চালের ওপর গিয়ে পড়ে। এতে পার্শ্ববর্তী আরও তিনটি দোকানঘর ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়রা জানায়, বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত হন পাপুল মিয়া। পরে তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

তবে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা সরকারের কাছে ক্ষতিগ্রস্ত দোকানগুলো দ্রুত মেরামতের দাবি জানান।

আরও পড়ুন

×