ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কুমিল্লা আইনজীবী সমিতি নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের জয়

কুমিল্লা আইনজীবী সমিতি নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের জয়
×

ছবি: সমকাল

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬ | ২০:২৩

কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল জয়ী হয়েছে। ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩টি পদে জয় পেয়েছে এই প্যানেল। অন্যদিকে স্বতন্ত্র প্যানেল থেকে সহ-সাধারণ সম্পাদকসহ ২টি পদে বিজয়ী হয়েছে।

বৃহস্পতিবার নির্বাচন অনুষ্ঠিত হয়। রাতভর ভোট গণনা শেষে শুক্রবার ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা সাব কমিটির আহ্বা‌য়ক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার মিজানুর রহমান।

ঘোষিত ফলাফলে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের বিজয়ীরা হলেন, সভাপতি পদে অ্যাডভোকেট মো. সহিদ উল্লাহ, সহ-সভাপতি পদে জাকির হোসেন ও মো. আবদুল বাতেন মজুমদার, সাধারণ সম্পাদক পদে মো. মাহাবুবুল হক খন্দকার, ট্রেজারার পদে মো. আবু মুছা ভূঁঞা, লাইব্রেরি সেক্রেটারি পদে মোহাম্মদ আবুল কাশেম (কমল), এনরোলমেন্ট সেক্রেটারি পদে মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া ও রিক্রিয়েশন সেক্রেটারি পদে মো. সাইফুর রহমান (সায়েম)।

সভাপতি অ্যাডভোকেট মো. সহিদ উল্লাহ, সাধারণ সম্পাদক মো. মাহাবুবুল হক খন্দকার

এছাড়াও বিজয়ী ৫ কার্যনির্বাহী কমিটির সদস্যরা যথাক্রমে হলেন, মো. আবুল হাসনাত হিমেল, বেলাল হোসেন, মো. সাইফুল ইসলাম, ইসমাইল হোসেন ও মো. লোকমান হোসেন। স্বতন্ত্র প্যানেল থেকে বিজয়ী হয়েছেন সহ-সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও আইটি সম্পাদক পদে মোহাম্মদ শাহ আলম।

নির্বাচন পরিচালনা সাব কমিটির আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার মিজানুর রহমান বলেন, আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছিলেন ‘তাদের ভোট দিতে বাধা দেয়া হবে। ভোটের ফলাফল কারচুপি করা হবে।’ কিন্তু তাদের আশংকা মিথ্যা প্রমাণিত করে শান্তিপূর্ণ ভোট হয়েছে। এ বছর ১২৮৭ জন ভোটারের মধ্যে ১২৫৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

এ আইনজীবী নেতার দাবি ‘জুলাই আন্দোলনের মামলার আসামি- এমন আইনজীবীও ভোট দিয়েছেন। এ নির্বাচনে ৩টি প্যানেলে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।’

আরও পড়ুন

×