ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রামেকে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু, ভর্তি ১৩৮

রামেকে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু, ভর্তি ১৩৮
×

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

রাজশাহী ব্যুরো 

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬ | ১৬:৫৯ | আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ | ১৮:৫৮

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম উপসর্গে মোট ৪২ শিশুর মৃত্যু হয়েছে এই হাসপাতালে। আর হাম শনাক্ত হয়ে মারা গেছে এক শিশু। 

আজ সোমবার হাম উপসর্গে হাসপাতালে ভর্তি আছে মোট ১৩৮ জন শিশু। সোমবার সকালে রামেক হাসপাতালের মুখপাত্র ও ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. শঙ্কর কে বিশ্বাস এসব তথ্য জানান।

তিনি বলেন, রোববার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত (গত ২৪ ঘণ্টায়) রামেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মারা গেছে দুই শিশু। হাম উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছে ২০ জন। 

তিনি জানান, হাম থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ জন রোগী। নতুন ও পুরনো সবমিলিয়ে বর্তমানে রামেক হাসপাতালে হাম সাসপেক্টেড শিশু ভর্তি রোগীর সংখ্যা ১৩৮ জন।

এদিকে হামের সংক্রমণ ঠেকাতে রোববার থেকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় টিকাদান শুরু হয়েছে। ছয় মাস থেকে ৫ বছর বয়সী বাচ্চারা এই টিকা পাচ্ছে।

আরও পড়ুন

×