হামের উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে আরও ৪ শিশুর মৃত্যু
ফাইল ছবি
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬ | ১১:৫৭
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে আরও চার শিশু মারা গেছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে এই চার শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে এই হাসপাতালে উপসর্গ নিয়ে মোট ৫০ শিশুর মৃত্যু হলো।
এসময় নতুন করে ভর্তি হয়েছে ২৭ জন। আর উপসর্গ নিয়ে এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৩২ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৪ জন শিশু। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৪৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এরমধ্যে উপসর্গ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৫০ জনের। এসময় হাম পজেটিভ এক শিশু মারা গেছে।
চিকিৎসক ডা. শংকর কে বিশ্বাস বলেন, হাম থেকে শিশুদের রক্ষা করতে হলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং টিকা নিতে হবে। নবজাতক শিশুদের মায়ের বুক দুধপান, ৬ মাস হলে পুষ্টিকর খাবার এবং হামের টিকা দিতে হবে।
- বিষয় :
- রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
- হাম
- শিশু
- মৃত্যু
