ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু
×

কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯ | ০৩:৫৩ | আপডেট: ০৭ নভেম্বর ২০১৯ | ০৪:১৭

লক্ষ্মীপুরের কমলনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সামির (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরফলকন ইউনিয়নের তালপট্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সামির একই এলাকার মো. হেদায়েত উল্যাহর ছেলে। সে স্থানীয় হাজিরহাট আইডিয়াল কিন্ডার গার্টেনের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, দুষ্টুমির ছলে সামির দুপুরে নিজ বসতঘরের চালায় ওঠে। এ সময় বিদ্যুতের তারের সঙ্গে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় চরফলকন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাজী হারুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আরও পড়ুন

×