ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

সাউথ টাউন আবাসিক প্রকল্পে পাঁচ দিনব্যাপী বৈশাখী আবাসন মেলা

সাউথ টাউন আবাসিক প্রকল্পে পাঁচ দিনব্যাপী বৈশাখী আবাসন মেলা
×

ছবি: সংগৃহীত

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬ | ২১:৩৬

ঢাকার কেরানীগঞ্জে বাংলা নববর্ষের উৎসবকে কেন্দ্র করে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘সাউথ টাউন বৈশাখী আবাসন মেলা’। বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানি পিএলসি’র উদ্যোগে তাদের ফ্ল্যাগশিপ রেসিডেনশিয়াল প্রকল্প ‘সাউথ টাউন’-এ এ মেলার আয়োজন করা হয়েছে।

গত সোমবার সকাল ১০টায় দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাহপুর এলাকায় অবস্থিত সাউথ টাউন আবাসন প্রকল্পে মেলার আনুষ্ঠানিক কার্যক্রম পরিদর্শন করেন মাগুরা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল মহীউদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন শামীম আহমেদ সিকদার (জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক বিপণন ও বিক্রয়), আনোয়ার হোসেন (জেনারেল ম্যানেজার, বিপণন ও বিক্রয়), রেজাউল হক রেজা (পরিচালক, সার্বিক) এবং গোপাল মজুমদারসহ (জ্যেষ্ঠ ব্যবস্থাপক, ব্র্যান্ডিং ও প্রোমোশন) অন্যান্য কর্মকর্তাবৃন্দ। 

আয়োজকরা জানান, পহেলা বৈশাখকে কেন্দ্র করে ১৪ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত চলবে এই আবাসন মেলা। দর্শনার্থীদের জন্য ছিল নানা আয়োজন, যার মধ্যে পান্তা-ইলিশসহ ঐতিহ্যবাহী খাবার পরিবেশন বিশেষ আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে। ফলে মেলায় বৈশাখী আমেজ ছড়িয়ে পড়েছে সর্বত্র।

মেলায় শিশু-কিশোরদের জন্য নাগরদোলা, চরকি, নৌকা, ঘুড়ি, দোলনা ও বিভিন্ন খেলনার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি দর্শনার্থীদের জন্য ফুচকা, ঝালমুড়ি, আইসক্রিমসহ বিভিন্ন ধরনের খাবারের স্টলও রয়েছে।

এছাড়া, এক ছাদের নিচে ফ্ল্যাট ও প্লট সংক্রান্ত সকল তথ্য ও সেবা প্রদান করা হচ্ছে। বিশেষ ব্যবস্থায় রেজিস্ট্রেশন ও ডকুমেন্টেশন সুবিধাও রাখা হয়েছে। বাংলা নববর্ষ ১৪২৩ উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×