ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

রাজশাহীর তাপমাত্রা ৩ দিন পর কিছুটা কমেছে, তবুও তীব্র গরম

রাজশাহীর তাপমাত্রা ৩ দিন পর কিছুটা কমেছে, তবুও তীব্র গরম
×

ছবি: ফাইল

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬ | ১৮:১৮ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ | ২১:০০

রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। গত তিনদিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো রাজশাহীতে। গতকাল বুধবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ ডিগ্রি সেলসিয়াস। তবে আজ বৃহস্পতিবার তিন দিন পর কিছুটা কমেছে তাপমাত্রা। 

এদিন বিকেল ৩টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিলো ৫০ শতাংশ। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

গত সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার ছিলো ৩৯ দশমিক ০৫ ডিগ্রি সেলসিয়াস। আজ বৃহস্পতিবার আকাশে মাঝে মাঝে কিছুটা মেঘ ভাসতে থাকায় তাপমাত্রা কিছুটা কম ছিলো। এদিন দুপুর ২টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

তবে বাতাসের আদ্রর্তা কমে যওয়ায় বাতাস উত্তপ্ত হয়ে উঠে। সূর্যের তাপ বেশি অনুভূত হয়। তীব্র তাপে বাতাসে বয়ে যাচ্ছে আগুনে হলকা। বাইরে বের হলেই চোখে মুখে তীব্র গরম বাতাস যেন ছ্যাঁকা দিচ্ছে। পাত্রে রাখা খাবার পানিও গরম হয়ে যাচ্ছে।

প্রচণ্ড গরমের মাঝে দিনভর চলছে বিদ্যুতের আসা যাওয়ার খেলা। সব মিলিয়ে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এতে মানুষ অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষগুলো। জ্বালানি তেল নিতে লাইনে দাঁড়ানো মানুষেরাও গরম আর সূর্যের তাপে কষ্ট পাচ্ছেন।

রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, রাজশাহীর ওপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। এর আশপাশের জেলাগুলোতে মৃদু থেকে মাঝারি তাপদাহ বয়ে যাচ্ছে। ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে আগামী ২৫ এপ্রিল রাজশাহী বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বজ্রসহ হতে পারে।

আরও পড়ুন

×