ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

বিআইডব্লিউটিয়ের ড্রেজারের চোরাই তেলসহ গ্রেফতার ১

বিআইডব্লিউটিয়ের ড্রেজারের চোরাই তেলসহ গ্রেফতার ১
×

গ্রেফতার করিম -সমকাল

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯ | ০৬:৪৯

বিআইডব্লিউটিয়ের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথ খননের ড্রেজারে ব্যবহৃত সরকারি ৫ হাজার ১’শ লিটার তেলসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে মাদারীপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন ও এএসআই আল-আমিনসহ কয়েকজনের বিশেষ একটি দল এই অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, অভিযানে শিবচরের পদ্মার চর এলাকা থেকে ড্রেজারে ব্যবহৃত ২৪টি ড্রামে ৫ হাজার ১’শ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এসময় চোরাকারবারী আবদুল করিম হাওলাদারকেও গ্রেফতার করা হয়। করিম হাওলাদার শিবচর উপজেলার কাঠালবাড়ি এলাকার মৃত সিদ্দিক হাওলাদারের ছেলে।

মাদারীপুর ডিবি পুলিশের ওসি আল মামুন বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে পদ্মার চরে বিআইডব্লিউটিয়ের নৌ-পথ খনন কাজে ব্যবহৃত ড্রেজারের তেল চোরাকাবারিদের সন্ধানে অভিযান চালায়। অভিযানে চোরাকারবারী আবদুল করিম হাওলাদারকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

আরও পড়ুন

×