মাদক বিক্রি ও সেবনের অভিযোগে আটক তারা
অনৈতিককাজে লিপ্ত অভিযোগে আটকরা -সমকাল
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯ | ০৭:০৪
মাদক বিক্রয় ও সেবন এবং অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে মানিকগঞ্জে ৫ নারী-পুরুষকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জ শহরের পশ্চিম বান্দুটিয়া এলাকা থেকে তাদের আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।
আটকরা হলেন- রত্মা ইয়াসমিন, হাসিনা আক্তার, শারমিন সিদ্দিকা, বন্যা ও পরিতোষ সাংমা।
মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি একেএম শাহীন মন্ডল জানান, আটকরা মাদক বিক্রয় ও সেবনসহ অনৈতিককাজে লিপ্ত। তারা শহরের বান্দুটিয়া এলাকার রত্মা ইয়াসমিনের বাড়িতে এই অপকর্ম করতেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে।
- বিষয় :
- মানিকগঞ্জ
- মাদক সেবন
- অনৈতিক কাজ
