অর্থ আত্মসাত মামলা
খুলনা পলিটেকনিকের কোষাধ্যক্ষের ৫ বছরের কারাদণ্ড
খুলনা ব্যুরো
প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯ | ০৭:৪৬
অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় খুলনা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের কোষাধ্যক্ষ আইয়ুব আলী খানকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৩৯ লাখ ৪১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার খুলনা বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মোঃ জিয়া হায়দার এই রায় ঘোষণা করেন।
বিশেষ জজ আদালতের পিপি শেখ লুৎফুল কবির জানান, ২০১৩ সালে সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের কোষাধ্যক্ষের দায়িত্বে থাকা অবস্থায় ৩৯ লাখ ৪১ হাজার ৭৫০ টাকা আত্মসাত করেন। এ ঘটনায় ২০১৩ সালের ৩০ ডিসেম্বর আইয়ুব আলী খানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ মামলা করেন পলিটেকনিকের অধ্যক্ষ সিদ্দিকুর রহমান।
দীর্ঘ শুনানী শেষে আইয়ুব আলী খানের বিরম্নদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে ৫ বছরের কারাদণ্ড এবং আত্মসাত হওয়া টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
- বিষয় :
- অর্থ আত্মসাত মামলা
- কারাদণ্ড
