ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

গণপিটুনিতে দুজন হত্যার মামলায় ভাই-বোন গ্রেপ্তার

গণপিটুনিতে দুজন হত্যার মামলায় ভাই-বোন গ্রেপ্তার
×

মানিকগঞ্জ প্রতিনিধি 

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬ | ০৮:২২

| প্রিন্ট সংস্করণ

মানিকগঞ্জ গণপিটুনিতে দুজনকে হত্যার মামলায় দুই ভাইবোনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন, নিহত শিশু আতিকার চাচা আলমাস হোসেন ও ফুফু ঝর্ণা বেগম। গত মঙ্গলবার সন্ধ্যায় তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করে মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল আদালতে পাঠানো হয়। মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক মামুন হাসান খান আসামি আলমাস হোসেনকে তিনদিন ও ঝর্ণা বেগমের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৬ এপ্রিল সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল এলাকায় শিশু আতিকা আক্তার হত্যার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত জনতার গণপিটুনিতে দুই ভাই নিহত হন।
পুলিশ জানায়, বিকেলে বনপারিল এলাকায় ৭ বছরের শিশু আতিকা আক্তার নিখোঁজ হয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে এক কিশোরকে আটক করা হলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে সেদিন রাত ১০টার দিকে একটি ভুট্টাক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে জনতা ওই কিশোরের পরিবারের সদস্যদের ডেকে এনে মারধর শুরু করে। এতে কিশোরের বাবা পান্নু মিয়া ও চাচা ফজলুর রহমান বাবু নিহত হন। তাঁর ভাই নাজমুল গুরুতর আহত হন। 

আরও পড়ুন

×