ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

অবৈধ দোকান নিয়ে তর্কাতর্কি, বিএনপি নেতাকে ছুরিকাঘাত

অবৈধ দোকান নিয়ে তর্কাতর্কি, বিএনপি নেতাকে ছুরিকাঘাত
×

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি 

প্রকাশ: ০৩ মে ২০২৬ | ০৭:৫২

| প্রিন্ট সংস্করণ

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর বিএনপির সহসভাপতি ইকবাল হোসেনকে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা। তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল সান্তাহার রেলগেট এলাকায় অবৈধ দোকানের জায়গা বৃদ্ধি করাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে ইকবাল হোসেন সান্তাহার রেলওয়ে সুইচ কেবিনের পাশে বসেছিলেন। এ সময় রেলগেটের পুরোনো নর্থ কেবিনের পশ্চিম পাশের একটি অবৈধ দোকানের জায়গা বৃদ্ধি করাকে কেন্দ্র করে দুই দল যুবকের মধ্যে বিরোধ সৃষ্টি হলে ইকবাল হোসেন সেখানে যান। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হয়। 
সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। তবে মামলা করতে চাইলে তা গ্রহণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

আরও পড়ুন

×