ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

অপহরণের শিকার শিক্ষার্থী উদ্ধার একজন গ্রেপ্তার

অপহরণের শিকার  শিক্ষার্থী উদ্ধার  একজন গ্রেপ্তার
×

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২৬ | ০৭:৫৪

| প্রিন্ট সংস্করণ

ঢাকার উত্তরা এলাকায় বাবার সামনে থেকে ছিনিয়ে নেওয়া দশম শ্রেণির ছাত্রীকে গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে অপহরণকারী দলের প্রধান লামিন ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। 
গতকাল শনিবার সন্ধ্যায় পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ সমকালকে বলেন, গাজীপুরের পুবাইলের পদহারা বাইদ এলাকার একটি মার্কেটের কাছ থেকে ওই ছাত্রীকে শুক্রবার দুপুরে উদ্ধার করা হয়। একই সময় অপহরণে জড়িত গাজীপুরের কালীগঞ্জ থানার রায়েরদিয়া উলুখলা এলাকার বাসিন্দা লামিন ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের এ কর্মকর্তা জানান, পরীক্ষা শেষে বাবার সঙ্গে বাসায় ফিরছিল ১৪ বছরের ওই শিক্ষার্থী। গত ২২ এপ্রিল দুপুরের ঘটনা। উত্তরা ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে পৌঁছালে লামিন ইসলামসহ অজ্ঞাতপরিচয় ৬-৭ জন জোর করে মেয়েটিকে একটি গাড়িতে তুলে নিয়ে যায়। এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন শিক্ষার্থীর বাবা। এর পর থেকে মেয়েটিকে উদ্ধার ও অপহরণে জড়িতদের গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ। 

আরও পড়ুন

×