ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ধানের ক্ষয়ক্ষতির রিপোর্ট নিয়ে সংসদ সদস্যের অসন্তোষ

ধানের ক্ষয়ক্ষতির রিপোর্ট নিয়ে সংসদ সদস্যের অসন্তোষ
×

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২৬ | ০৭:৫৬

| প্রিন্ট সংস্করণ

কয়েক দিনের ভারী বর্ষণে কেন্দুয়া উপজেলার প্রায় ৩ হাজার হেক্টর জমির বোরো ধান তলিয়ে গেছে। তবে উপজেলা কৃষি বিভাগ প্রথমে ৩৭৫ হেক্টর এবং ১ দিন পর ৮৬০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে বলে মনগড়া রিপোর্ট তৈরি করে সরকারের কাছে পাঠিয়েছে, এমন অভিযোগ উঠেছে। এ ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য, নেত্রকোনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালী।

গত শুক্রবার কান্দিউড়া, নওপাড়া ও বলাইশিমুল ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালী। পরে বলাইশিমুল ইউনিয়নের সাইডুলি নদীতীরে গোপালপুর ব্রিজ-সংলগ্ন এলাকায় সরকার ও গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কয়েক দিনের ভারী বর্ষণে কেন্দুয়া উপজেলার ৩ থেকে ৪ হাজার হেক্টর জমির পাকা ধান তলিয়ে গেছে। অথচ কৃষি কর্মকর্তারা প্রথমে ৩৭৫ হেক্টর, এক দিন পর ৮৬০ হেক্টর জমির ধান তলিয়ে গেছে বলে রিপোর্ট পাঠিয়েছেন। সরকার থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাসের খাদ্য সহায়তা দেওয়া হবে। যদি ক্ষতিগ্রস্ত কৃষক বেশি হয় এবং রিপোর্টে কম থাকে, তাহলে তাদের এই খাদ্য সহায়তা কে দেবে? 
উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহার ভাষ্য, হাওরের ৩৭৫ হেক্টর এবং হাওরের বাইরের ৪৮৫ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ‘৩ হাজার হেক্টর জমির ক্ষয়ক্ষতির বিষয়টি বলতে পারছি না। তবে এখনও বৃষ্টি হচ্ছে। আমরা আরও তথ্য সংগ্রহ করে আগামীকাল (সোমবার) চূড়ান্ত রিপোর্ট মন্ত্রণালয়ে পাঠাব।’

আরও পড়ুন

×