ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ঘুষের টাকাসহ কুষ্টিয়া সদর সাব-রেজিস্ট্রার আটক

ঘুষের টাকাসহ কুষ্টিয়া সদর সাব-রেজিস্ট্রার আটক
×

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯ | ০৮:৫৯

কুষ্টিয়া সদর সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ ও অফিস সহকারী রফিকুল ইসলামকে আটক করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা। 

বৃহস্পতিবার দুপুরে দুদকের একটি দল সুব্রত কুমারকে তার অফিস থেকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করে।

উপ-পরিচালক মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে দুদকের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় কুষ্টিয়ার এনডিসি রফিকুল ইসলাম, মডেল থানার ওসি নাসির উদ্দিন উপস্থিত ছিলেন। আটকের পর দু'জনকে কুষ্টিয়া মডেল থানায় নিয়ে যাওয়া হয়। তাদের বিরুদ্ধে মডেল থানায় মামলা করা হয়েছে।

উপ-পরিচালক জাকারিয়া বলেন, কুষ্টিয়া সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম চলে আসছে বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ফাঁদ পেতে সাব-রেজিস্ট্রার ও এক অফিস সহকারীকে ঘুষের এক লাখ টাকাসহ আটক করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

×