ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

স্কুল শেষে বাড়ি ফেরা হলো না নুসরাতের

স্কুল শেষে বাড়ি ফেরা হলো না নুসরাতের
×

নিহত নুসরাত। ছবি-সংগৃহীত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২৬ | ১৭:৪৬

মিরসরাইয়ে যাত্রবাহী বাসের ধাক্কায় নুসরাত (৬) নামে প্রথম শ্রেনীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার দুপুর ১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানাধীন ঢাকাগামী লেইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুসরাত উপজেলার উত্তর সোনাপাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ও এলাকার আনোয়ার হোসেনের মেয়ে।

উত্তর সোনাপাহাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাকলী দেবী বলেন, মঙ্গলবার বিদ্যালয়ে পাঠ শেষে চাচির সঙ্গে বাড়ি ফিরছিল নুসরাত। সড়ক পারাপারের সময় ঢাকাগামী লেনে জোনাকী পরিবহনের একটি দ্রতগতির বাস তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নুসরাতের মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। 

জোরারগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শরীফুজ্জামান ভূইয়া জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে নুসরাতকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কিন্তু সীতাকুন্ড পর্যন্ত যাওয়া পর তার মৃত্যু হয়। আমরা দুর্ঘটনা কবলিত বাসটি আটক করেছি। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন

×