ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

খুলনা জেলা আ'লীগের সম্মেলন ৮ ডিসেম্বর

খুলনা জেলা আ'লীগের সম্মেলন ৮ ডিসেম্বর
×

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯ | ০৯:০৪

খুলনা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ৮ ডিসেম্বর। এর আগে ২৩ নভেম্বর পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হবে।

বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নির্দেশে রাজনীতিতে শুদ্ধি অভিযান শুরু হয়েছে। সে অনুযায়ী তৃণমূল পর্যায়ে হাইব্রিড, স্বাধীনতাবিরোধী, মাদক ব্যবসায়ী এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এমন কোনো ব্যক্তিকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে না।

সভা পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজিত কুমার অধিকারী। বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা শেখ নুরুল হক, কাজী বাদশা মিয়া, সোহরাব আলী সানা, এম এম মুজিবুর রহমান, এফ এম মাকসুদুর রহমান, বিএমএ সালাম, নারায়ণ চন্দ্র চন্দ এমপি, আক্তারুজ্জামান বাবু এমপি, আবদুস সালাম মুর্শেদী এমপি, সরফুউদ্দিন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল, মো. নুরুজ্জামান, নবকুমার চক্রবর্তী, আসলাম খান, অধ্যক্ষ এ বি এম শফিকুল ইসলাম প্রমুখ।

সভায় জেলা আওয়ামী লীগের সম্মেলন সফল করার জন্য কয়েকটি উপকমিটি গঠন করা হয়। এ ছাড়া খুলনা-৪ আসনের সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদীকে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে কোঅপ্ট করা হয়।

আরও পড়ুন

×