ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

মাছ চুরির অভিযোগ পিটুনিতে আহত ব্যক্তির মৃত্যু

মাছ চুরির অভিযোগ পিটুনিতে আহত ব্যক্তির মৃত্যু
×

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯ | ০৯:০৬

জয়পুরহাট সদর উপজেলায় মাছ চোর সন্দেহে পিটুনিতে আহত রফিকুল ইসলাম বাবুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উত্তর জয়পুর গ্রামের তালেবুর রহমানের ছেলে।

জয়পুরহাট সদর থানার ওসি শাহরিয়ার খান জানান, উত্তর জয়পুর গ্রামের একটি পুকুর থেকে মাছ চুরির অভিযোগে গত ৩০ অক্টোবর শহরের গুলশান মোড় এলাকায় ডেকে নিয়ে বাবুকে বেদম মারধর করেন পুকুর মালিকরা। এ সময় তার শরীরের বিভিন্ন অংশে সিগারেটের আগুনের ছ্যাঁকাও দেওয়া হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। 

এ ব্যাপারে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

×