ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নেত্রকোনায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের মামলায় সেই শিক্ষক গ্রেপ্তার

নেত্রকোনায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের মামলায় সেই শিক্ষক গ্রেপ্তার
×

প্রতীকী ছবি

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৬ | ১০:৫৬ | আপডেট: ০৬ মে ২০২৬ | ১৬:০৬

নেত্রকোনার মদনে এক মাদ্রাসাছাত্রীকে (১১) ধর্ষণের মামলায় অভিযুক্ত সেই শিক্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাব। মামলার ১৩ দিন পর বুধবার ভোরে ময়মনসিংহের গৌরীপুর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১৪ এর গণমাধ্যম শাখার দায়িত্বে থাকা কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানিয়েছেন, দুপুরের দিকে র‌্যাবের পক্ষ থেকে আসামিকে থানায় হস্তান্তর করা হবে।

অভিযুক্ত ওই শিক্ষক নেত্রকোনার মদন উপজেলার একটি গ্রামের বাসিন্দা। অভিযোগ অনুযায়ী, গত বছরের নভেম্বর মাসে ধর্ষণের ঘটনা ঘটে। এক সময় ভুক্তভোগী ছাত্রী ঘটনাটি আরেক শিক্ষককে জানায়। এরপর ছাত্রীকে মাদ্রাসা থেকে বের করে দেন অভিযুক্ত শিক্ষক। প্রায় পাঁচ মাস পর শারীরিক অবস্থার পরিবর্তন দেখে বিষয়টি নিয়ে কিশোরীকে জিজ্ঞেস করেন তার মা। তখন সে পরিবারকে ধর্ষণের শিকার হওয়ার ঘটনা জানায়। 

গত ২৩ এপ্রিল কিশোরীর মা বাদী হয়ে মদন থানায় দুজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এরপর থেকে অভিযুক্ত ওই শিক্ষক পলাতক ছিলেন। মঙ্গলবার সকাল থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে তাঁর আত্মপক্ষ সমর্থনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তাঁকে বলতে শোনা যায়, মেয়েটি এক সময় মাদ্রাসায় পড়লেও ঘটনার সঙ্গে নিজে জড়িত নন। তিনিও চান প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনা হোক। 

আরও পড়ুন

×