ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের যুবক নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের যুবক নিহত
×

শাওন মির্জা

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৬ | ১৪:০২ | আপডেট: ০৬ মে ২০২৬ | ১৪:৫২

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় শাওন মির্জা নামে ফরিদপুরের ভাঙ্গার এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

নিহত শাওন মির্জা ভাঙ্গার নওপাড়া গ্রামের সাবেক পুলিশ সদস্য জাহিদ মির্জার ছেলে।

পারিবারিক সূত্র জানায়, এক বছর আগে সৌদি আরর যান শাওন মির্জা। এ বছর পবিত্র ঈদুল আজহায় তার দেশে ফেরার কথা ছিল। বাবা জাহিদ মির্জার মৃত্যুর পর তিন মেয়ে ও মাকে দায়িত্ব পড়ে শাওন মির্জার উপর। গত বছর সৌদি আরব যাওয়ার পর সেখানে একটা কোম্পানিতে কাজ করতেন তিনি। গতকাল মঙ্গলবার শাওন নিজে মোটরসাইকেল চালিয়ে খাবার দিতে যাচ্ছিলেন। ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খেজুর গাছে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। 

বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কমিশনার জহুরুল হক মিঠু। 

আরও পড়ুন

×