লালপুরে নছিমনের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু
প্রতীকী ছবি
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ মে ২০২৬ | ১৫:০৭
নাটোরের লালপুরে ইঞ্জিনচালিত নছিমন গাড়ির ধাক্কায় অটোভ্যানচালকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার গোসাইপুর এলাকার হান্নান মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক মুক্তার হোসেন (৭০) উপজেলার পোকোন্দা গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৬টার দিকে নিজের অটোভ্যান নিয়ে আব্দুলপুরের দিকে যাচ্ছিলেন মুক্তার হোসেন। পথিমধ্যে গোসাইপুর এলাকার হান্নান মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইপিজেডের লোক টানা গাড়ি নছিমনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন মুক্তার। পরে স্থানীয়রা এসে গুরুতর আহত অবস্থায় মুক্তারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
লালপুর থানার (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।
