ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

গোপালগ‌ঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল চাল‌ক নিহত

গোপালগ‌ঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল চাল‌ক নিহত
×

ফাইল ছবি

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৬ | ১৬:২০

গোপালগ‌ঞ্জের কা‌শিয়ানীতে বা‌সের ধাক্কায় বিনয় কৃষ্ণ বিশ্বাস না‌মে (৫৪) এক মোটরসাই‌কেল চালক ‌নিহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে ঢাকা খুলনা মহাসড়‌কের কা‌শিয়ানী উপ‌জেলার তিলছড়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত বিনয় কৃষ্ণ বিশ্বাস উপ‌জেলার পারকরফা জালা‌লিয়া মাদ্রাসার অ‌ফিস সহকারী ও ওড়াকা‌ন্দি ইউ‌নিয়‌নের ঘৃতকা‌ন্দি গ্রা‌মের রবীন্দ্রনাথ বিশ্বা‌সের ছে‌লে।

কাশিয়ানী উপজেলার ভা‌টিয়াপাড়া হাইও‌য়ে পু‌লিশের  সা‌র্জেন্ট মো. আব্দুল গাফ্ফার এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়‌দের বরাত দি‌য়ে তিনি জা‌নান, সকাল ৯টার দি‌কে বিনয় কৃষ্ণ বিশ্বাস বা‌ড়ি থে‌কে মোটরসাই‌কেলে করে তার কর্মস্থল কা‌শিয়ানীর পারকরফা জালা‌লিয়া মাদ্রাসায় যা‌চ্ছিলেন। ঘটনাস্থ‌লে পৌঁছালে পেছন থে‌কে ঢাকাগামী দোলা প‌রিবহ‌নের একটা বাস তার মোটরসাই‌কেল‌টি‌কে ধাক্কা দি‌লে তি‌নি রাস্তার উপর ছিটকে প‌ড়ে ঘটনাস্থ‌লেই মারা যান।

প‌রে পু‌লিশ মর‌দেহ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতা‌লে পা‌ঠি‌য়ে‌ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

×