ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কুমিল্লা

নারীকে শ্লীলতাহানি করে ভিডিও ধারণ, গ্রেপ্তার ২

নারীকে শ্লীলতাহানি করে ভিডিও ধারণ, গ্রেপ্তার ২
×

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৯ মে ২০২৬ | ০৭:৫৩

| প্রিন্ট সংস্করণ

কুমিল্লায় এক নারী উদ্যোক্তাকে শ্লীলতাহানি করে মোবাইল ফোনে ভিডিও ধারণের মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে চান্দিনা উপজেলার মহিচাইল সরকারি হাসপাতাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন চান্দিনা উপজেলার মহিচাইল বাজার এলাকার গাড়িচালক মো. রুবেল ও মো. জামাল।
ভুক্তভোগী নারীর ভাষ্য, তিনি স্বাবলম্বী হওয়ার জন্য বিউটি পার্লারের কাজ শিখে মহিচাইল বাজারে একটি পার্লার পরিচালনা করছিলেন। বেশ কিছু দিন ধরে একই এলাকার রুবেল ও জামাল তাঁকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় তারা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাঁর অশ্লীল ভিডিও তৈরি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। এতে রাজি না

হওয়ায় গত বৃহস্পতিবার দুপুরে তারা বিউটি পার্লারে গিয়ে তাঁর শ্লীলতাহানি করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। পরে জাতীয় জরুরি সেবার ৯৯৯  নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে।
চান্দিনা থানার ওসি আতিকুর রহমান জানান, ভুক্তভোগী ওই নারী পর্নোগ্রাফি আইনে থানায় মামলা করেছেন। ওই মামলায় শুক্রবার দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ভিডিও ধারণ করা একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত আরও একজনকে গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
 

আরও পড়ুন

×