তিন পার্বত্য জেলায় নতুন করে টাস্ক ফোর্স গঠন করা হবে: পার্বত্য মন্ত্রী
ছবি: সমকাল
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১১ মে ২০২৬ | ১৬:০৮
পার্বত্য তিন জেলায় নতুন করে জেলা পরিষদ ও শরণার্থী বিষয়ক টাস্কফোর্স গঠন করা হবে। এ বিষয়ে পার্বত্য মন্ত্রনালয়ে কাজ চলমান আছে বলে জানিয়েছেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান। তিনি বলেন, একই সাথে এখানকার কৃষকদের জন্য হিমাগার স্থাপনাসহ ও কৃষি বিশ্ববিদ্যালয়ও পর্যায়ক্রমে করা হবে।
আজ সোমবার দুপুরে খাগড়াছড়ি সার্কিট হাউজে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘সমন্বিত উদ্যোগ নিয়ে তিন পার্বত্য জেলায় উন্নয়ন করা হবে। একই সাথে এখানকার চাঁদাবাজির বিষয়টা হোম মিনিস্ট্রি দেখছেন বলেও মন্তব্য করেন তিনি।’
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক আনোয়ার শাহাদাত। এছাড়াও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিওনের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ওবায়দুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, মং সার্কেল চীফ সাচিংপ্রু চৌধুরী, পুলিশ সুপার মোরতোজা আলী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এনআফছার সহ বিভিন্ন সুশীল সমাজের নেতৃবৃন্দ।
- বিষয় :
- রাঙামাটি
- রাজনীতি
- পার্বত্যাঞ্চল
