ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘লাল-সবুজ চুড়ি’ পরে বসে থাকা উচিত: নাসিরুদ্দিন পাটোয়ারী

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘লাল-সবুজ চুড়ি’ পরে বসে থাকা উচিত: নাসিরুদ্দিন পাটোয়ারী
×

ছবি: সমকাল

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৬ | ১৭:৪৯

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন, সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর ‘লাল-সবুজ চুড়ি’ পরে বসে থাকা উচিত। তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর সমালোচনা করে বলেন, সীমান্তে দুজন শহীদ হলো অথচ তারা কোনো প্রতিবাদ জানাল না, এজন্য আমি বিস্মিত। 

মঙ্গলবার দুপুরে কসবায় এসব কথা বলেছেন তিনি। কসবা থেকে তিনি প্রথমেই সীমান্তবর্তী ধজনগর গ্রামে বিএসএফ'র গুলিতে নিহত মোরসালিনের বাড়িতে যান। তিনি মোরসালিনের বাবা হেবজু মিয়ার সঙ্গে কথা বলেন। পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও কথা বলেন। 

তিনি বলেন, কোনো দেশপ্রেমিক মানুষ সীমান্তে বাংলাদেশের কোনো নাগরিক শহীদ হোক, এটা চান না। ভারতের ২০০ গজ অভ্যন্তরে মুরসালিন ও নবীর হোসেনের মৃত্যুকে তিনি সীমান্ত ‘শহীদ’ হিসেবে দাবি করেন। 

এ সময় তিনি আরও বলেন, এমনটা চলতে থাকলে এ অঞ্চলে আরেকটি স্বাধীন রাষ্ট্র তৈরি হওয়ার সম্ভাবনা থেকে যাবে। সীমান্তে চোরাচালান বিষয়ে নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, এগুলো বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা। 

পরে তিনি মুরসালিনের কবর জিয়ারত করেন। 

তিনি মানিক্য মুড়ি গ্রামে নিহত নবীর হোসেনের বাড়িতেও যান। সেখানে তার স্ত্রী ও ছেলে-মেয়েদের সঙ্গে কথা বলেন। সেখানে তিনি উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন, সবাই মাদক চোরাচালানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন। 

তিনি বলেন, বর্তমান সরকারের মন্ত্রী-এমপিরা চোর এবং চোরাচালানের ‘গডফাদার’। সাধারণ মানুষগুলোকে লেবার হিসেবে ব্যবহার করা হয়।

এ সময় তার সঙ্গে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা এমসিপি নেতা মোহাম্মদ আতাউল্লাহ ও স্থানীয় নেতৃবৃন্দ। 

আরও পড়ুন

×