ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির যাত্রা

ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির যাত্রা
×

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ১৩ মে ২০২৬ | ০৮:৩০

| প্রিন্ট সংস্করণ

চলচ্চিত্র চর্চায় নতুন প্রজন্ম, সাংস্কৃতিক ঐতিহ্যের নবদিগন্ত–এ মূলমন্ত্রকে ধারণ করে ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রা শুরু করেছে ‘ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটি’। গত রোববার সংগঠনটির কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

ফিল্ম সোসাইটির সভাপতি মনোনীত করা হয়েছে তওজা খন্দকারকে এবং সাধারণ সম্পাদক হলেন বখতিয়ার শাহরিয়ার। অন্য সদস্যরা হলেন–সাংগঠনিক সম্পাদক আতাউল গণি তামিম, সহসাংগঠনিক সম্পাদক তানভীর খন্দকার, কোষাধ্যক্ষ আশিকুর রহমান জনি, শিল্প সম্পাদক সালেকীন বিজয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলজাবের এবং চলচ্চিত্রবিষয়ক সম্পাদক ওমর ফারুক খান। এ ছাড়া একটি উপদেষ্টা কমিটিও করা হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিয়মিত চলচ্চিত্র প্রদর্শনী, চলচ্চিত্রবিষয়ক আড্ডা, আলোচনা সভা, কর্মশালা এবং বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে জেলার চলচ্চিত্রপ্রেমীদের মাঝে একটি সক্রিয় ও সৃজনশীল প্ল্যাটফর্ম গড়ে তোলাই এই সংগঠনের মূল লক্ষ্য। জেলায় চলচ্চিত্র সংস্কৃতির বিকাশে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক বখতিয়ার শাহরিয়ার।

আরও পড়ুন

×