ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

বরিশাল সিটির কাউন্সিলর বাদশাকে আ'লীগ থেকে অব্যাহতি

বরিশাল সিটির কাউন্সিলর বাদশাকে আ'লীগ থেকে অব্যাহতি
×

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯ | ১০:১২

অনুপ্রবেশকারীর তালিকায় নাম থাকায় বরিশাল সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাদশাকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার রাতে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে কাউন্সিলর বাদশাকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়ার কথা জানান।

সম্প্রতি প্রকাশিত আওয়ামী লীগে অনুপ্রবেশকারীর তালিকায় কাউন্সিলর বাদশার নাম ছিল। তিনি বরিশালের সাবেক সিটি মেয়র শওকত হোসেন হিরনের সময়ে বিএনপি থেকে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন।

অনুপ্রবেশকারীদের তালিকায় নাম থাকায় এর আগে বুধবার সন্ধ্যায় বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেদুল ইসলাম রাসেল ওরফে রাসেল মুন্সীকে ছাত্রলীগের সব কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন

×