ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু
ফাইল ছবি
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ১৪ মে ২০২৬ | ১৭:৫২
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের বিনাউটি গ্রামে বজ্রপাতে মো. ফাহাদ (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের মাঠে সহপাঠীদের সঙ্গে ফুটবল খেলছিল ফাহাদ। এ সময় হঠাৎ বৈরী আবহাওয়া শুরু হলে আকস্মিক বজ্রপাতে সে গুরুতর আহত হয়ে মাঠেই লুটিয়ে পড়ে।
ফাহাদের সহপাঠীরা চিৎকার করলে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফাহাদ উপজেলার বিনাউটি গ্রামের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মো. ফারুকের ছেলে।
- বিষয় :
- ব্রাহ্মণবাড়িয়া
- বজ্রপাতে মৃত্যু
- স্কুলছাত্র
