স্কুলে যাওয়া শিশুটির উলঙ্গ লাশ মিলল ডোবায়
প্রতীকী ছবি
বেতাগী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯ | ১০:১৬
বরগুনার বেতাগীতে স্কুলে যাওয়ার পর নিঁখোজ শিশুর লাশ উলঙ্গ অবস্থায় বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে স্বজনদের অভিযোগ।
বৃহস্পতিবার সন্ধ্যার শিশুটির লাশ উদ্ধার করা হয়।
শিশুটির নাম তামিমা আক্তার (৬)। সে বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নের মাছুয়াখালী গ্রামের শহিদুল ইসলামের মেয়ে ও স্থানীয় মাছুয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
স্বজনরা জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে ড্রেস পরে স্কুলে যায় তামিমা। ছুটি শেষে বিকাল পর্যন্ত বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি ছাড়াও এলাকায় নিঁখোজ সংবাদ জানিয়ে মাইকিং করা হয়। সন্ধ্যার দিকে বাড়ির অদুরে ডোবার মধ্যে তার লাশ দেখতে পান স্থানীয়রা।
বেতাগী থানার ওসি (তদন্ত) মো. ফেরদৌস আলম জানান, শিশুটিকে উলঙ্গ অবস্থায় পাওয়া গেছে। লাশের পাশেই পাওয়া গেছে স্কুল ব্যাগ ও পরনের পাজামা। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
- বিষয় :
- বরগুনা
- লাশ উদ্ধার
- ধর্ষণ
