ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

জানাজা শেষে মিছিল

চট্টগ্রামে আওয়ামী লীগের ১৯ কর্মী কারাগারে

চট্টগ্রামে আওয়ামী লীগের ১৯ কর্মী কারাগারে
×

 চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৬ মে ২০২৬ | ০৮:৩০

| প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল করার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।

নগরীর কোতোয়ালি থানার ওসি আফতাব উদ্দিন বলেন, গ্রেপ্তার ১৯ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আসামিরা হলেন– যুবলীগ কর্মী মহিউদ্দিন, মো. সুমন, মো. ইমন, মুর্তুজা মেহেদী ওরফে মেহেদী হাসান, মো. বশর ওরফে হাসান, মো. সজীব, মো. মুসা, মো. সোহেল, মো. মনির, রায়হান, ইলিয়াছ ওরফে মিলন, জাহিদুল হক ওরফে সোহাগ, মো. শাহিন, মো. শরীফ, মো. ছোটন ওরফে রাকিব মিয়া, আলামিন, সাদ্দাম হোসেন, মো. রাসেল ও মো. জয়নাল। 

জানাজায় স্লোগান নিয়ে আপত্তি প্রতিমন্ত্রীর
ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, একজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মান জানানোর জন্য সরকারের দেওয়া সুযোগের ‘অপব্যবহার’ করে জানাজায় মিছিল-স্লোগান করে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করা হয়েছে। গতকাল শুক্রবার নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।  
হেলাল উদ্দিন বলেন, একজন মানুষের অন্তিম যাত্রাকে রাজনীতিকীকরণ করার কোনো দরকার ছিল না। এটার মধ্য দিয়ে তাঁকে অসম্মান করা হয়েছে। এ ছাড়া রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের যে চেষ্টা আমরা করছি, সেটাকে নস্যাৎ করে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে।

আরও পড়ুন

×