ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২

ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২
×

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে একজনের মরদেহ উদ্ধার করেন। ছবি: সমকাল

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৬ | ১০:৩৪

ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গাছের চারা বোঝাই একটি ট্রাকের পেছনে মাছভর্তি আরেকটি ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। সোমবার ভোর পাঁচটার দিকে মাওয়া-ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আতাদি ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন যশোরের কোতোয়ালি থানার চাচড়া গ্রামের বাসিন্দা মাছ বোঝাই ট্রাকের চালক মো. শামিম মিয়া (৩০)। অপর নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে একজনের মরদেহ উদ্ধার করেন। আহত দুজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত দুটি ট্রাক উদ্ধার করে হাইওয়ে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহেল খান বলেন, ঢাকাগামী গাছের চারা বোঝাই একটি ট্রাকের পেছনে দ্রুতগতিতে এসে মাছভর্তি ট্রাকটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং গুরুতর আহত আরও দুজনকে হাসপাতালে নেওয়ার পর একজন মারা যান।

তিনি আরও বলেন, নিহত দুজনই মাছভর্তি ট্রাকের চালক ও হেলপার বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো তাদের পূর্ণ পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পরও সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় দুটি ট্রাক জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

×