ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঝিনাইদহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

ঝিনাইদহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক
×

ফাইল ছবি

‎ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২৬ | ১৩:৫২ | আপডেট: ২৪ মে ২০২৬ | ১৪:২১

ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়ামারা গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী সাগরিকা খাতুন ওরফে বুলবুলির (৩০) মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত মধ্যরাতে হামলার শিকার হওয়ার পর রোববার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

‎এদিকে ঘটনার পর থেকেই তার স্বামী শিমুল মিয়া পলাতক রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দিনমজুর স্বামী শিমুল মিয়া পারিবারিক কলহের জেরে শনিবার দিবাগত মধ্যরাতে স্ত্রী সাগরিকা খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে মাথা, হাত, পা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে সাগরিকাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টার দিকে তার মৃত্যু হয়। 

সাগরিকা বেশ কিছুদিন যাবৎ স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় পার্শ্ববর্তী করিমপুর গ্রামে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। মাত্র তিন দিন আগে স্বামী শিমুল তাঁকে আবারও নিজের বাড়িতে ফিরিয়ে এনেছিলেন। 

‎ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান বলেন, পারিবারিক বিরোধের জেরেই ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

আরও পড়ুন

×