ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিনে মুক্ত

এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিনে মুক্ত
×

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিনে মুক্ত হয়েছেন। ছবি: সমকাল

ঝিনাইদহ প্রতিনিধি 

প্রকাশ: ২৫ মে ২০২৬ | ১২:০৮

ঝিনাইদহে ছাত্রদলের করা মামলায় গ্রেপ্তার হওয়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিনে মুক্ত হয়েছেন। জামিন মঞ্জুরের পর সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে তিনি ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্তি পান।

আসামিপক্ষের আইনজীবীরা ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তারেক রেজার জামিন মঞ্জুর করেন। একই মামলায় গ্রেপ্তার হওয়া যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। 

এর আগে রোববার (২৪ মে) সন্ধ্যায় তারেক রেজা ও অয়ন রহমানকে ঝিনাইদহের একটি আদালতে সোপর্দ করে সদর থানা পুলিশ। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রোববার রাত সাড়ে ১০টায় ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
 

আরও পড়ুন

×